ধর্ম জিতলে মানুষ মরবে, মানুষ জিতলে ধর্ম বাঁচবে মানুষ বাঁচবে, দেব - The News Lion

ধর্ম জিতলে মানুষ মরবে, মানুষ জিতলে ধর্ম বাঁচবে মানুষ বাঁচবে, দেব

 




দি নিউজ লায়ন;  ধর্ম জিতলে মানুষ মরবে, মানুষ জিতলে ধর্ম বাঁচবে মানুষ বাঁচবে। যারা ধর্মের নামে রাজনীতি করছেন দয়া করে তাদের হাত শক্ত করবেন না। তাহলে মন্দির হবে মসজিদ হবে কিন্তু মানুষের উন্নয়ন হবে না। হাসপাতাল হবে না রাস্তাঘাট হবে না, শুধুই মন্দির-মসজিদ হবে। যারা রাম আর রহিমের মাঝে দেয়াল তৈরি করছে এবার তাদের খেলা শেষ হবে। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের সমর্থনে জনসভায় এসে একথা বললেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এদিন আড়াপাচে এই সভা থেকে অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী বিজেপির নাম না করে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। 


তিনি বার বার বলেন আপনাদেরকে আমি রাজনীতি শেখাতে আসি নি। আমি শুধু বলতে এসেছি আপনারা নিজেদের গনতান্ত্রিক অধিকার যাকে ইচ্ছা তাকে প্রয়োগ করুন। শুধু প্রয়োগ করার আগে একবার শুধু ভাবুন যাকে প্রয়োগ করবেন তিনি অসময়ে বা বিপদে আপনার পাশে ছিল কিনা। আপনার জন্য উন্নয়ন করেছে কিনা। আমি শুধু বলতে পারি গত ১০ বছরে আমাদের সরকার যে উন্নয়ন করেছে তা গত ৭০ বছরেও হয় নি। করোনা অতিমারির সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের মাঝে যেভাবে কাজ করেছেন দেশের অন্য কোন মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে এভাবে কাজ করেন নি। তাই মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরতে এসেছি। তার হয়ে ভোট চাইতে এসেছি। কেন আসবো না। নির্বাচন হোক উন্নয়ন নিয়ে।


 মন্দির মসজিদ নিয়ে নয়। এই নির্বাচনটা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। বাইরের রাজ্যের লোকজন এসে ধর্ম বোঝাতে বসেছে। আমি কোন ধর্ম নিয়ে রাজনীতি করতে আসেনি। মানুষ বেঁচে থাকলে ধর্ম হবে। মন্দির হবে মসজিদ হবে। আর ধর্ম জিতলে মানুষ মরবে।আর মানুষ জিতলে ধর্ম বাঁচবে এবং মানুষও বাঁচবে। এবার আপনারাই বুঝুন কাকে ভোট দিতে হবে। এদিন তিনি সোনারপুরের মানুষকে দু নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে লাভলি মৈত্রকে জেতানোর কথা বলেন। এদিন তাঁকে দেখতে এবং তাঁর কথা শুনতে প্রচুর মহিলা সভায় উপস্থিত হন। মাঠ ভরে যায় মানুষের ভিড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.